ইরানে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন তিনি। আর এ সুযোগ কাজে লাগাতেই তিনি মার্কিন প্রেসিডেন্টকে জোর তাগিদ দিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তি তুলে ধরেছেন, ইরান দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তার মতে, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমেই কেবল দীর্ঘমেয়াদী শঙ্কা চিরতরে দূর করা সম্ভব। মার্কিন সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করলেও, সৌদি আরবের সরকারি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছেন।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস
ডিবিসি/এএমটি