আন্তর্জাতিক

ইরানে ‘পুরোদমে’ হামলার জন্য প্রস্তুত ট্রাম্পের বাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধবিরতির এই সময়টিকে কাজে লাগিয়ে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ মজুত করেছে এবং নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে... আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’

 

মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস ব্যক্ত করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সামরিক বাহিনী (অভিযান শুরুর জন্য) মুখিয়ে আছে।’

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন