আন্তর্জাতিক

ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলে দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পাওয়ার এক চাঞ্চল্যকর দাবি করেছেন। ট্রাম্পের মতে, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরানের নেতৃত্ব অনানুষ্ঠানিকভাবে তাঁকে এই পদের প্রস্তাব দিয়েছিল।

তবে তিনি সেই প্রস্তাবে আগ্রহ দেখাননি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো দেশের প্রধানই ইরানের প্রধান হতে চাইবেন না। খামেনির মৃত্যুর পর বর্তমানে তাঁর ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে।

 

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান বর্তমানে যুদ্ধ বন্ধের জন্য পর্দার আড়ালে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছে এবং একটি চুক্তির জন্য তারা মরিয়া হয়ে আছে। তাঁর মতে, ইরান একদিকে নিজেদের জনগণের হাতে মারা পড়ার ভয় পাচ্ছে, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে ধ্বংস হওয়ার আতঙ্কেও তটস্থ রয়েছে। ইরানের উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডগুলোর ফলে সেখানে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন