আন্তর্জাতিক

ইরান চুক্তিতে না পৌঁছালে ‘বড় আঘাত’ হানার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নতুন হামলার হুমকি দিয়ে বলেছেন, দ্রুত কোনো সমঝোতা না হলে আগামী কয়েক দিনের মধ্যেই তেহরানের ওপর 'বড় ধরনের আঘাত' হানতে পারে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, তিনি নতুন করে হামলার সিদ্ধান্ত থেকে 'এক ঘণ্টা দূরে' ছিলেন, তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানকে নতুন পারমাণবিক অস্ত্র বানাতে না দেওয়ার জন্য তারা সীমিত সময় অপেক্ষা করবেন।

 

তবে বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষই যুদ্ধ এড়াতে চাইলেও কেউ রাজনৈতিক ছাড় দিতে রাজি না হওয়ায় সংঘাত কার্যত অচলাবস্থায় আটকে গেছে। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়ে ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া জানিয়েছেন, নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'নতুন ফ্রন্ট' খোলা হবে এবং সেই সাথে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। ইরানের নতুন শান্তি প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন সেনা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবি অন্তর্ভুক্ত থাকলেও ট্রাম্প আগেই এমন প্রস্তাবকে 'আবর্জনা' বলে প্রত্যাখ্যান করেছিলেন।

 

এই সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়ে তুলছে। পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে রাজনৈতিক বন্দি হিসেবে অভিযুক্ত অন্তত ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং একই সময়ে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন