আন্তর্জাতিক

ইরানে থাকা ‘ইউরেনিয়ামের’ যত্ন নেবো আমরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইউরেনিয়াম মজুতের বিষয়টি ‘পুরোপুরিভাবে দেখাশোনা করা হবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণার পর সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, এই বিষয়টি নিশ্চিত করা না হলে তিনি চুক্তিতে সম্মত হতেন না। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

 

উল্লেখ্য, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুত পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপাদান হিসেবে বিবেচিত, যা চলমান যুদ্ধে একটি বড় উদ্বেগের কারণ ছিল। গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছিল, ট্রাম্প এই ইউরেনিয়াম সরিয়ে নিতে একটি সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন। যদিও সেই সময় এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

 

সূত্র: সিএনএন

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন