আন্তর্জাতিক

ইরান নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলো মিথ্যা: ইরানি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে 'মিথ্যা' বলে আখ্যায়িত করেছে তেহরান। শান্তি আলোচনার মধ্যেই ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই মন্তব্য করেছেন। একইসঙ্গে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী, গালিবাফ জানিয়েছেন, ইরান প্রসঙ্গে ট্রাম্প সম্প্রতি যে সাতটি দাবি করেছেন তা সম্পূর্ণ 'মিথ্যা'। অন্যদিকে, বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে চুক্তির ক্ষেত্রে আর কোনো 'জটিলতা' অবশিষ্ট নেই।

 

তেহরানের সাথে সম্ভাব্য চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ কিছু ইতিবাচক বার্তা দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট একইসাথে স্পষ্ট করেছেন যে, "ইরানের সাথে আমাদের লেনদেন ১০০ ভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত" নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

 

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে এবং ইতোমধ্যে ঘোষিত সমন্বিত পথ দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি 'সম্পূর্ণরূপে উন্মুক্ত' রয়েছে।

 

এদিকে, লেবাননে ইসরায়েলকে বোমা হামলা থেকে 'নিষেধ' করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির প্রথম দিনেই হাজার হাজার মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন, যারা গত কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলার কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন