আন্তর্জাতিক

ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, এমন কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ তাদের হাতে নেই। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে একটি ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সূত্রমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাফায়েল গ্রোসি এই মন্তব্য করেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি তার প্রতিবেদনে সবসময়ই স্পষ্ট অবস্থান বজায় রেখেছেন। দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রত্যক্ষ প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং পরিদর্শকদের কাজে বাধা দেওয়ার ঘটনাগুলো আন্তর্জাতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

 

সূত্র: আল–জাজিরা

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন