আন্তর্জাতিক

ইরান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রাখবে: ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধির ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবন-ওল-রেজা।

‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান তথা ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার দেওয়া দিকনির্দেশনার আলোকে তিনি জানান, একটি ‘শক্তিশালী ইরান’ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন।

 

সাম্প্রতিক বিভিন্ন সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য সামরিক ও প্রতিরক্ষা প্রস্তুতির ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করা একটি অনিবার্য প্রয়োজনীয়তা। তিনি আরও যোগ করেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ নেতার এই আদেশ বা নির্দেশনা বাস্তবায়ন করাকে নিজেদের সরাসরি দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।

সূত্র: মেহর নিউজ এজেন্সী

আরও পড়ুন