আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যেই ইরাকে সৌদির গোপন হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান যুদ্ধের সময় ইরাকে সক্রিয় তেহরান-সমর্থিত শক্তিশালী শিয়া মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের বিমানবাহিনী। একই সময়ে কুয়েত থেকেও ইরাকের ভেতরে পাল্টা রকেট হামলা চালানো হয়। উপসাগরীয় অঞ্চলে পর্দার আড়ালে ঘটে যাওয়া এই সামরিক পদক্ষেপগুলোর তথ্য যুদ্ধের সময় অনেকাংশে গোপন রাখা হয়েছিল।

রয়টার্সের সংগৃহীত তথ্যানুযায়ী, ইরাকি ও পশ্চিমা সামরিক কর্মকর্তাদের সূত্র নিশ্চিত করেছে যে সৌদি আরবের উত্তর সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানরত মিলিশিয়াদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। মূলত যেসব ঘাঁটি থেকে সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, সেগুলোকেই টার্গেট করা হয়। তবে কুয়েত থেকে পরিচালিত হামলাগুলো কুয়েতি বাহিনী নাকি সেখানে মোতায়েন থাকা মার্কিন সেনারা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

 

সামরিক মূল্যায়নের বরাতে জানা গেছে, গত এপ্রিল মাসে দক্ষিণ ইরাকে মিলিশিয়াদের অবস্থানে চালানো এক হামলায় বেশ কয়েকজন যোদ্ধা নিহত হন। অভিযানে ইরান-সমর্থিত গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর একটি ড্রোন ও যোগাযোগ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিমান হামলাগুলোর কয়েকটি গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগমুহূর্তে চালানো হয়েছিল বলে বিশ্বস্ত সূত্রগুলো দাবি করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন