আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পেন্টাগনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধের মধ্যেই বৃহস্পতিবার (২ এপ্রিল) নেয়া হয় এই সিদ্ধান্ত।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন অবশ্য বিষয়টিকে বরখাস্তের বদলে ‘অবসর’ হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। যদিও সেনাপ্রধান হিসেবে তাঁর মেয়াদের আরও এক বছরেরও বেশি সময় অবশিষ্ট ছিল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পেন্টাগন এই সামরিক কর্মকর্তার কয়েক দশকের সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, ‘আমরা তাঁর অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’

 

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই জেনারেল জর্জের এমন আকস্মিক বিদায়ের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন