আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ন্যাটো কিছুই করেনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানকে মোকাবিলায় ন্যাটো 'কিছুই করেনি' বলে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্রের কিছুই প্রয়োজন নেই, তবে এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি যেন ভুলে যাওয়া না হয়।

 অবশ্য ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচনা করে আসছেন। এমনকি প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদকালে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী এই পশ্চিমা সামরিক জোট থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টিও প্রকাশ্যে বিবেচনা করেছিলেন।

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের ২০ শতাংশ পরিবাহিত হওয়ায় সেখানে ইরান জাহাজ চলাচল সীমিত করার পর বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠে গেছে। এই জলপথের নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর মিত্রদের কাছে সহায়তা চেয়েছিলেন, কিন্তু কোনো দেশই তার এই আহ্বানে সাড়া দেয়নি।

 

বর্তমানে বিশ্বজুড়ে ভয়াবহ এই জ্বালানি সংকটের মুখে ট্রাম্প যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন। এর অংশ হিসেবে তিনি ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলোর মধ্যস্থতায় এই যুদ্ধ এখন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন