আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ‘লজ্জাজনক’ হার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। তাঁর মতে, এই যুদ্ধে দেশ দুটি ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।

জাখারোভা আরও উল্লেখ করেন যে, রাশিয়া এই সংঘাতের শুরু থেকেই হামলার বিরোধিতা করে আসছিল এবং তাদের প্রথম বিবৃতিতেই স্পষ্ট করা হয়েছিল যে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান হতে পারে না।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন