আন্তর্জাতিক

ইরান যুদ্ধ একটি ‘ভুল যুদ্ধ’: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ‘ভুল’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি (CNBC) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, এই সংঘাত বিশ্বকে আগের চেয়ে নিরাপদ করেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ব্যক্তিগতভাবে বর্তমান ইরানি সরকারকে চরম অপছন্দ করেন উল্লেখ করে তিনি বলেন, আলোচনার পরিবর্তে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া কোনো সমাধান নয়। বরং কাঙ্ক্ষিত পরিবর্তন কীভাবে অর্জন করা যাবে, সেটাই এখন বড় প্রশ্ন।

 

যুক্তরাজ্যের চ্যান্সেলর রিভস আরও উল্লেখ করেন যে, সংঘাত শুরুর আগে ইরানের সঙ্গে কূটনৈতিক পথ খোলা ছিল এবং আনুষ্ঠানিক আলোচনাও চলছিল। সেই কূটনৈতিক প্রক্রিয়া বন্ধ করে দিয়ে যুদ্ধে লিপ্ত হওয়াকে তিনি অদূরদর্শিতা হিসেবে বর্ণনা করেন। তার মতে, কয়েক সপ্তাহ আগের তুলনায় বর্তমান পরিস্থিতি বৈশ্বিক নিরাপত্তার জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি ও জীবনযাত্রার মানে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানান। 

 

রিভসের এই মন্তব্যকে হোয়াইট হাউজের বর্তমান যুদ্ধনীতির বিরুদ্ধে যুক্তরাজ্যের এক ধরনের প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন