আন্তর্জাতিক

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভুগতে হবে বিশ্বকে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১০ই মে ২০২৬ ১১:৩০:৩৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান-সম্পর্কিত চলমান সংঘাত দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিশ্ববাসীকে বড় ধরনের সংকটের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তার মারাত্মক পরিণতি কেবল এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকে এর মাসুল গুনতে হবে।

পুতিনের মতে, এই যুদ্ধ অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা সম্পূর্ণ বিঘ্নিত হবে। তিনি স্পষ্ট করে বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে “সবাই ক্ষতিগ্রস্ত হবে”। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তজনা নিরসনে আলোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, রাশিয়া এই অঞ্চলে সংঘাতের বিস্তার রোধে কাজ করছে।

 

উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকেই রাশিয়া নিজেকে একটি শক্তিশালী কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে। একইসঙ্গে মস্কো এই অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধির বিরোধিতা করে সব পক্ষকে সংযত থাকার এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে যাচ্ছে। তবে পুতিনের এই সর্বশেষ সতর্কবার্তা বৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে।

 

সূত্র: মিডল ইস্ট আই

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন