আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-শি জিনপিংয়ের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চলমান ইরান যুদ্ধ নিয়ে গুরত্বপূর্ণ আলোচনা হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। বৃহস্পতিবার (১৪ মে) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিশ্বের ক্ষমতাধর দুই প্রেসিডেন্টের এই বৈঠকে ইরান যুদ্ধ ছাড়াও ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

দুই রাষ্ট্রপ্রধান এসব বৈশ্বিক ইস্যুতে নিজেদের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময় করেছেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন