ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজার থেকে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল নিশ্চিহ্ন হয়ে গেছে।
অ্যানালিটিক্স ফার্ম 'কেপলার'-এর (Kpler) তথ্য অনুযায়ী, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা। শিল্প পর্যবেক্ষকরা বলছেন, জ্বালানি সরবরাহে এমন ভয়াবহ সংকট এর আগে কখনও দেখা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহে যে বিশাল ঘাটতি তৈরি হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রায় এক মাসের মোট তেলের চাহিদার সমান। অন্যদিকে, এই পরিমাণ তেল দিয়ে সমগ্র ইউরোপের এক মাসেরও বেশি সময়ের চাহিদা অনায়াসে মেটানো সম্ভব।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি