আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সিসিলি দ্বীপের সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহারের পরিকল্পনা করলেও ইতালীয় সরকার তাতে সম্মতি দেয়নি। মঙ্গলবার ইতালির পত্রিকা করিয়েরে দেল্লা সেরা তাদের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

পত্রিকাটির প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইতালির সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে কোনো ধরনের আগাম আলোচনা ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর সিগোনেল্লা ঘাঁটিতে বেশ কিছু শক্তিশালী বোমারু বিমান পাঠায়। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অংশ হিসেবে এই বিমানগুলো সেখানে নেওয়া হয়েছিল।

 

বিষয়টি নজরে আসার পর রোম সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে, মধ্যপ্রাচ্যে কোনো সামরিক অভিযানে সিগোনেল্লা ঘাঁটি ব্যবহার করা যাবে না। এছাড়া মার্কিন বাহিনী যদি ইতালির অন্য কোনো সামরিক ঘাঁটিও ব্যবহার করতে চায়, তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

 

উল্লেখ্য, ইতালিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ও ঘাঁটি রয়েছে। এর মধ্যে সিগোনেল্লার বিমান ও নৌঘাঁটি ছাড়াও নেপলসের নৌঘাঁটি, ক্যাম্প ডার্বি সেনাঘাঁটি, ভিসেঞ্জা সেনাঘাঁটি এবং আভিয়ানো বিমানঘাঁটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

প্রসঙ্গক্রমে, এর আগে স্পেন সরকারও ইরানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে তাদের মোরোন এবং রোতা সেনাঘাঁটি ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা জারি করেছিল।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন