ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রচারিত ওই সাক্ষাৎকারের একটি অংশে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে শোনা যায়, তাঁর মতে এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, তিনি মনে করেন যুদ্ধটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/আরএসএল