আন্তর্জাতিক

ইরান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে রেকর্ড বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, দেশটিতে গত ১২ মাসে প্রতি গ্যালন (৩.৮ লিটার) ডিজেলের গড় দাম দুই ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি জানায়, এক বছর আগে চালকদের প্রতি গ্যালন ডিজেলের জন্য প্রায় ৩.৭১ ডলার পরিশোধ করতে হতো। তবে শুক্রবার এই দাম বেড়ে দাঁড়ায় রেকর্ড ৫.৮৫ ডলারে। ১৯৭০-এর দশকে এএএ জ্বালানির দর পর্যবেক্ষণ শুরুর পর এটিই সর্বোচ্চ রেকর্ড।

 

কৃষি যন্ত্রপাতি পরিচালনা করতে কৃষকরা মূলত ডিজেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাশাপাশি সুপারমার্কেটগুলোতে খাদ্যপণ্য পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত ট্রাকগুলোতেও এই জ্বালানি ব্যবহার করা হয়। ডিজেলের পাশাপাশি মার্কিন কৃষকরা সারের বাড়তি দাম নিয়েও সংকটে পড়েছেন, যার সার্বিক নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর। ইন্ডিপেনডেন্ট গ্রোসার্স অ্যালায়েন্সের হিসাবমতে, কিছু খাদ্যপণ্যের মোট ব্যয়ের ১৫ থেকে ৩০ শতাংশই জ্বালানি সংক্রান্ত খরচের কারণে হয়ে থাকে।

 

গত ফেব্রুয়ারি মাসে ইরান সংঘাত শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে তেল ও গ্যাস রফতানি ব্যাহত করার পদক্ষেপ নেয়। এরপর থেকেই ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ফলে বিশ্ববাজারে তেলের দাম শুরু থেকেই চড়া ছিল এবং চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলা বৃদ্ধির কারণে তা আরও উর্ধ্বমুখী হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন