আন্তর্জাতিক, এশিয়া

ইরান সাহসের সঙ্গে যুদ্ধকালীন প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবে: বেলারুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের মুখে ইরান অত্যন্ত সাহসিকতার সাথে সমস্ত প্রতিবন্ধকতা মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

শনিবার (২১ মার্চ) ফার্সি নববর্ষ 'নওরোজ' উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। বেলারুশে অবস্থিত ইরানি দূতাবাসের তথ্যমতে, এ বার্তায় লুকাশেঙ্কো প্রাচীন নওরোজ উৎসবকে নবায়ন, পুনর্গঠন এবং প্রজন্মের পর প্রজন্মের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধনের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন।

 

তিনি উল্লেখ করেন, নওরোজ বিশ্ববাসীকে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। নতুন বছরেও ইরান কঠিন প্রতিকূলতার বিরুদ্ধে সাহসিকতার সাথে সংগ্রাম অব্যাহত রেখেছে জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আস্থা প্রকাশ করেন, ইরানের প্রজ্ঞাবান জনগণ তাদের শতবর্ষের অভিজ্ঞতার আলোকে সকল বাধা কাটিয়ে উঠবে এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে।

 

একইসাথে তেহরান ও মিনস্কের মধ্যকার সম্পর্ক আন্তরিক বন্ধুত্ব, গভীর আস্থা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অভিন্ন স্বার্থ, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি প্রসারের লক্ষ্যে ইরানের সাথে নির্ভরযোগ্য ও গঠনমূলক এ সহযোগিতাকে বেলারুশ অত্যন্ত মূল্যায়ন করে বলে বার্তায় জানানো হয়। 

 

উল্লেখ্য, প্রায় ৮ মাস আগে ইরানের ওপর হামলার পর গত ২৮শে ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে নতুন করে বেআইনি সামরিক আগ্রাসন শুরু করেছে। তবে এ বিনা উস্কানির হামলার জবাবে ইরানও বসে থাকেনি; ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং বিভিন্ন আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইতোমধ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন