আন্তর্জাতিক, এশিয়া

ইরান সৎভাবে এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আসন্ন আলোচনার আগে ইতিবাচক বার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরান যদি সৎ উদ্দেশ্যে এ আলোচনায় অংশ নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

এয়ার ফোর্স টু-তে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন বৈঠক প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা এই আলোচনা নিয়ে আশাবাদী। তিনি জানান, তেহরান যদি সৎভাবে এগোয় তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। কিন্তু তারা যদি কোনো ধরনের প্রতারণার চেষ্টা করে, তবে ওয়াশিংটন তাতে কোনোভাবেই সাড়া দেবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

 

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক ঘোষণায় জানান, শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা শুরু হবে। গুরুত্বপূর্ণ এ কূটনৈতিক সফরে জেডি ভান্সের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলে আরও থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।

 

তবে মার্কিন প্রতিনিধিদল আলোচনার জন্য প্রস্তুত থাকলেও, পাকিস্তানে অবস্থানরত সংবাদদাতাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসলামাবাদ এখনও ইরানি প্রতিনিধিদলের পৌঁছানোর অপেক্ষায় রয়েছে।

 

তথ্যসূত্র: বিবিসি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন