ইসরায়েল লক্ষ্য করে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত হামলায় দেশটির অন্তত ১০০টি শহরে একযোগে সতর্কসংকেত বা সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট বর্ষণের সমান্তরালে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার ফলে বিশাল এলাকা জুড়ে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই যৌথ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হাইফা উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিবিসি/এফএইচআর