অপরাধ

ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রবিবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন।

 

প্রসিকিউটর শাইখ মাহদী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছেন। মামলাটির কার্যক্রম বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফুর রহমান ইতোমধ্যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, সে বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর জানান বিষয়টি তাদের জানা নেই।

 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার নিখোঁজ হন। সেসময় তিনি সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ইলিয়াস আলী গুমের ঘটনায় সাইফুর রহমান এই মামলার সর্বশেষ অভিযুক্ত ব্যক্তি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। এর আগে একই ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন