আন্তর্জাতিক, অন্যান্য

ইসরাইলের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে!

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই অক্টোবর ২০১৯ ১০:৩৫:০৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ইসলামী প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী ইসরাইলের  সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। তিনি দেশটির একদল আলেমের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

জিয়াদ আন-নালাখা আরও বলেন, প্রতিরোধ সংগ্রাম বর্তমানে আগের চেয়ে অনেক শক্তিশালী। তবে দুঃখজনকভাবে মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। তবে লেবাননের প্রতিরোধ সংগ্রামীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিচ্ছে এবং তাদের পক্ষে রয়েছে।

তিনি বলেন, লেবানন ও ফিলিস্তিনের সংগ্রামীরা ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রের মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও এই প্রতিরোধ অব্যাহত থাকবে।

এসময় লেবাননের ওলামা ফোরামের প্রশাসনিক কমিটির প্রধান শেখ হাসান বিন আব্দুল্লাহ বলেছেন, আমরা ইসলামি জিহাদ এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তারা ফিলিস্তিনিদের সম্মান ও মর্যাদা রক্ষা করছে এবং একের পর এক সাফল্য অর্জন করছে।

তিনি আরো বলেন, ইসলামি জিহাদ আন্দোলন যে কখনোই ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপস করবে না তা আমরা ভালো করেই জানি।

আরও পড়ুন