আন্তর্জাতিক

ইসরায়েলি ক্লাবের বিপক্ষে ম্যাচ আয়োজনে বেলজিয়ামের মেয়রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপা লিগে ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন বেলজিয়ামের লিউভেন শহরের মেয়র মোহাম্মদ রিদুয়ানি। ফলে ম্যাচটির জন্য এখন নতুন ভেন্যু খুঁজতে হচ্ছে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোইসকে।

ব্রাসেলসে সেন্ট-গিলোইসের নিজস্ব স্টেডিয়াম উয়েফার মানদণ্ড পূরণ না করায় ইউরোপা লিগের সব হোম ম্যাচ লিউভেনে খেলার পরিকল্পনা করেছিল ক্লাবটি। সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর তাদের মাঠে নামার কথা ছিল।

 

তবে লিউভেনের মেয়র জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে এমনকি দর্শকশূন্য স্টেডিয়ামেও এই ম্যাচটি আয়োজনের অনুমতি তিনি দেবেন না। এর আগেও শহরটিতে ইসরায়েলের বিপক্ষে বেলজিয়াম জাতীয় দলের ম্যাচ আয়োজনে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, শহরের এই সিদ্ধান্তের বিষয়টি তারা অবগত। স্বাগতিক দল হিসেবে ইউনিয়ন সেন্ট-গিলোইসকেই দ্রুত নতুন ভেন্যু খুঁজে নিতে হবে, যা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।

 

২০২৩ সালের অক্টোবর থেকে উয়েফার নির্দেশনায় ইসরায়েলি ক্লাব ও জাতীয় দলগুলো তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলে আসছে। তবে দলটির কোনো অ্যাওয়ে (অন্যের মাঠের) ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তরের ঘটনা বিরল।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন