লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর একের পর এক হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, সোমবার (১৮ মে) দিনভর লেবাননের অভ্যন্তরে থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তাদের যোদ্ধারা অন্তত ১৪টি হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বিস্ফোরক ড্রোন, রকেট এবং আর্টিলারি গোলা ব্যবহার করে এই আক্রমণাত্মক অভিযানগুলো চালানো হয়েছে। লেবাননের বেশ কয়েকটি সীমান্তবর্তী শহর ও উপত্যকায় ইসরায়েলি সেনাদের সমাবেশ এবং তাদের সামরিক যানকে প্রধান লক্ষ্যবস্তু করে এসব হামলা চালানো হয়।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি