আন্তর্জাতিক

ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের খিয়াম এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক যান ও সেনাদলের একটি দলকে লক্ষ্য করে আর্টিলারি বা গোলাবর্ষণ করেছে।

এক বিবৃতিতে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই আর্টিলারি হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য হতাহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিবৃতিতে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন