জাতীয়

ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি কর্মী দিপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত প্রবাসী কর্মী দীপালী বেগমের মরদেহ ঢাকায় পৌঁছেছে। প্রায় এক মাস পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ নিহত দীপালীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহতদের মরদেহ আনতে দেরি হয়েছে। তবে সরকার প্রবাসীদের নিরাপত্তা এবং তাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছে। নিহত দীপালীর পরিবারকে বিশেষ সহায়তা ৫০ হাজারসহ ১৩ লাখ টাকা অনুদান দেয়া হবে বলেও জানান তিনি।


প্রবাসীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরত্ব দেয়া হচ্ছে।


দীপালির বোন গণমাধ্যমকে জানান, পরিবারের দারিদ্র্য দূর করতে কিশোর বয়সেই লেবাননে যান দিপালী। যুদ্ধ শুরু হবার পর থেকে ঘরে বন্দিই থাকতে হত তাকে। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাসিন্দা। গত ৮ এপ্রিল বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার বাড়িতে ইসরাইলি বিমান হামলায় দিপালীসহ নিয়োগকর্তার পরিবারের মোট সাতজন নিহত হন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন