আন্তর্জাতিক

ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের অভ্যন্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের পালমাচিম বিমানঘাঁটি, ওভদা বিমানঘাঁটি এবং ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা 'শিন বেট'-এর সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আত্মঘাতী ও বিধ্বংসী ড্রোনের মাধ্যমে চালানো এই অভিযানে বিমানঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং পর্যবেক্ষণ টাওয়ারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।


তেল আবিবের কাছে অবস্থিত এই ঘাঁটিটি ইসরায়েলের স্যাটেলাইট উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রধান কেন্দ্র। এখানে 'ডেভিডস স্লিং' প্রতিরক্ষা ব্যবস্থা এবং 'হার্মিস ৯০০' ড্রোনের বহর মোতায়েন থাকে। এটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি কৌশলগত প্রশিক্ষণ ও অপারেশনাল ঘাঁটি। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান স্তম্ভ এই সংস্থাটি ভিআইপি সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সমন্বয় করে।


আইআরজিসি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলাটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলা নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।


সূত্র: তাসনিম


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন