ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব আক্রমণ প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
হামলার আশঙ্কায় সতর্কতা বার্তা পাওয়া মাত্রই বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।