লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর বি'ইনায় আঘাত হানলে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তারা ৩০ ও ৪০ বছর বয়সী দুই ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। রকেটের ধ্বংসাবশেষ বা শ্রাপনেল বিদ্ধ হয়ে ওই দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই রকেট হামলায় ওই এলাকায় বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
ডিবিসি/কেএলডি