ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা মূলত ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানাগুলোকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করেছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'রাফায়েল' এর অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বানিয়ে এ ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি