ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ইরফান কায়ানি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত জানুয়ারি মাসে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরফান কায়ানির বিরুদ্ধে মূলত 'সন্ত্রাস বা জনমনে আতঙ্ক সৃষ্টির' অভিযোগ আনা হয়েছিল। সম্প্রতি ইরানের সুপ্রিম কোর্ট তার এই মৃত্যুদণ্ডের রায় চূড়ান্তভাবে বহাল রাখে। এরপরই আজ তার ফাঁসি কার্যকর করা হয়।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি