লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এবার ইসরায়েলের হাইফা নৌঘাঁটিতে একযোগে একাধিক হামলাকারী ড্রোন নিক্ষেপ করার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিস্ফোরকবাহী ড্রোনের একটি স্কোয়াড্রন ব্যবহার করে সরাসরি ওই নৌঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।
তবে এ হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন সীমান্ত অতিক্রম করে উত্তর ইসরায়েলের দিকে বেশ কিছু আকাশযান ধেয়ে আসার বিষয়টি তারা আগেই শনাক্ত করেছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবানন থেকে নিক্ষেপ করা এসব ড্রোনের বেশিরভাগই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি