আন্তর্জাতিক, আমেরিকা

ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, প্রায় ১০০ জনকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউইয়র্ক সিটির ম্যানহাটনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করার সময় পুলিশ প্রায় ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

এই বিক্ষোভের নেতৃত্বে থাকা সংগঠন 'জিউইশ ভয়েস ফর পিস' জানিয়েছে, পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিচিত হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেতা হরি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য অ্যালেক্সা অ্যাভিলস।

 

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, শত শত বিক্ষোভকারী প্রথমে সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটন কার্যালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেছিল। বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই নেতা লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মদদ দিচ্ছেন।

 

তবে নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের ওই ভবনে প্রবেশে বাধা দেয়। এরপর তারা বাইরে রাস্তায় এসে যান চলাচল বন্ধ করে অবস্থান নেয়। এ সময় তারা "বোমায় নয়, মানুষের জন্য অর্থায়ন করো!" (Fund people, not bombs!) বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভ চলাকালেই পুলিশ তাদের গ্রেপ্তার করে তিনটি বাসে করে তুলে নিয়ে যায়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন