আন্তর্জাতিক

ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। একই সঙ্গে ফিলিস্তিনে অবৈধ বসতিগুলোকে সহায়তা করে এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে কোম্পানিগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

তুর্ক বলেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে, এমন অস্ত্র ইসরায়েলে সরবরাহ বন্ধ করতে হবে। কোম্পানিগুলোকেও অবৈধ বসতিকে সহায়তা করে এমন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে হবে।’

 

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীরে চলমান হামলা এবং দক্ষিণ লেবাননে আগ্রাসন দেশটির মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। এদিকে আন্তর্জাতিক আদালতগুলোতে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন