আন্তর্জাতিক, এশিয়া

ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর যৌথ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মিলে ইসরায়েলে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সামরিক শাখা জানিয়েছে, এ হামলায় সরাসরি অংশ নিয়েছে আইআরজিসির নৌবাহিনী এবং ড্রোন ইউনিট। হিজবুল্লাহর যোদ্ধারাও এ অভিযানে তাদের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিল।

 

এ আকস্মিক হামলার পর ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিব, মধ্য ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরের বেশ কিছু অংশে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন। জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা।

 

তবে এ হামলায় ইসরায়েলের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: বিবিসি বাংলা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন