আন্তর্জাতিক, এশিয়া

ইসরায়েলে ৪০০'র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলে এ পর্যন্ত ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যার মধ্যে প্রায় ৯২ শতাংশই মাঝআকাশে সফলভাবে ধ্বংস বা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল শনিবার (২১ মার্চ) রাতে দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রবিবার (২২ মার্চ) সাংবাদিকদের ব্রিফিংকালে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইরানের ছোড়া এ বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভালো সক্ষমতা দেখিয়েছে।

 

সাংবাদিকদের সামনে পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ইরান ৪০০এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের বাধা দেওয়া বা ধ্বংস করার হার বেশ ভালো। আমরা তাদের এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ সফলভাবে ধ্বংস বা প্রতিহত করেছি।

 

সামরিক বাহিনীর সফলতার দাবির মাঝেই শনিবার রাতের হামলাটি ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। দক্ষিণ ইসরায়েলের দুটি শহর লক্ষ্য করে চালানো হামলায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়। এর ফলে প্রায় ১৮০ জন মানুষ আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই হামলার পর ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন