ইসরায়েলের বিয়ারশেবা (বির আস-সাব) শহরে ১১তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইআরজিসি-এর এই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ শিল্পকেন্দ্রে (কমিউনিকেশন ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স) সরাসরি আঘাত হানা হয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যমটি একটি ভবনের ছবি প্রকাশ করে দাবি করে, বিয়ারশেবা শহরের ওই নির্দিষ্ট ভবনটিতেই এই হামলা চালানো হয়েছে, যেখানে মাইক্রোসফটসহ বিশ্বের বেশ কয়েকটি বৃহৎ আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/পিআরএএন