লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে আজ সকাল থেকে অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও।
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে একটি ড্রোন হামলার ঘটনায় তাদের একজন রিজার্ভ অফিসার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য সামান্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি