পঞ্চম দফার কূটনৈতিক আলোচনার পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের আলোচকরা একটি ত্রিপক্ষীয় কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই আলোচনায় যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট একটি প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল, যেখানে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা কিছু ভূখণ্ড লেবাননের সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে।
আলোচনায় অংশ নেওয়ার আগে লেবাননের মূল দাবি ছিল তাদের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার। অন্যদিকে, ইসরায়েলের প্রধান শর্ত হলো, যেকোনো ধরনের প্রত্যাহারের আগে হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে অস্ত্রসমর্পণ করতে হবে। একইসাথে সীমান্ত বরাবর এই গোষ্ঠীটি যেন পুনরায় তাদের সামরিক উপস্থিতি গড়ে তুলতে না পারে, ইসরায়েলকে সেই নিশ্চয়তাও দিতে হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রুবিও বলেন, ‘এটি কেবল শুরুর শুরু। সামনে এখনো অনেক কাজ বাকি। আজকের দিনটি হলো প্রথম পদক্ষেপ, আর প্রথম পদক্ষেপটিই কখনো কখনো সবচেয়ে কঠিন হয়ে থাকে।’
ডিবিসি/আরএসএল