ইরানের বিরুদ্ধে যে-কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে- ইসরায়েলি গণমাধ্যমের এমন প্রতিবেদনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কাতার।
কাতারের ইন্টারন্যাশনাল মিডিয়া অফিস (আইএমও) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের অবসান ঘটাতে কাতারের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা কোনোভাবেই এমন বিভ্রান্তিকর ও মিথ্যা অভিযোগের কারণে ব্যাহত হতে দেবে না কাতার।
বিবৃতিতে কাতার স্পষ্ট করে জানিয়েছে, আঞ্চলিক শান্তি ও মধ্যস্থতায় তাদের স্বাভাবিক অবস্থান পূর্বের মতোই বজায় থাকবে। এ ধরনের প্রোপাগান্ডা দিয়ে তাদের কূটনৈতিক তৎপরতাকে কোনোভাবেই থামানো যাবে না।
ডিবিসি/এসএস