ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েল হামলা চালালে আইআরজিসি সেটিকে ‘মার্কিন-ইসরায়েলি’ হামলা হিসেবে আখ্যা দেয়। মূলত ওই হামলার প্রতিশোধ হিসেবেই হাইফার কারখানায় এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানিয়েছে, এই অঞ্চলে বেসামরিক ও জ্বালানি স্থাপনায় নতুন করে কোনো হামলা হলে তা বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর এই পরিস্থিতির সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর