আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হিজবুল্লার গোয়েন্দা শাখার প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান বাহিনীর এক শক্তিশালী অভিযানে হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের ভাষ্যমতে, রোববার রাতভর বৈরুতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ও নিখুঁত হামলা চালায় তাদের বিমান বাহিনী। সেই অভিযানেরই অন্যতম লক্ষ্য ছিলেন মাকলেদ। হিজবুল্লাহর সামরিক কাঠামোতে মাকলেদ অত্যন্ত প্রভাবশালী এবং জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। পুরো সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা কার্যক্রম তার সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হতো।

 

মাকলেদের মূল দায়িত্ব ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধির ওপর গোপন নজরদারি করা এবং ইসরায়েলের ওপর যে কোনো ধরণের হামলার প্রাথমিক পরিকল্পনা ও কৌশল সাজানো। আইডিএফ তাদের বিবৃতিতে তাকে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে দাবি করেছে যে, এই নিখুঁত অভিযানের ফলে গোষ্ঠীটির কৌশলগত সক্ষমতায় বড় ধরণের আঘাত হানা সম্ভব হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন