চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজার নারী পুলিশ প্রধান নিহত হয়েছেন। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এক ভয়াবহ বিমান হামলায় তিনি নিহত হন।
নিহত ওই কর্মকর্তার নাম কর্নেল ফাতিনা আল-সাহার। তিনি গাজার নারী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন।
ইসরায়েলি বাহিনীর চালানো এই প্রাণঘাতী হামলায় তার পাশাপাশি আরও বেশ কয়েকজন পুলিশ কমান্ডারও নিহত হয়েছেন।
উপত্যকাজুড়ে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও সামরিক অভিযানের মধ্যেই নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটল। শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুতে গাজার বিপর্যস্ত পুলিশ প্রশাসনে আরও বড় ধরনের শূন্যতা তৈরি হলো।
ডিবিসি/এসডব্লিউএন