আন্তর্জাতিক

ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানে মেয়েদের স্কুল বিধ্বস্ত, নিহত বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের হরমুজগান প্রদেশের মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৭ জন শিক্ষার্থী নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিনাবের প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রাদমেহর বার্তা সংস্থা আইআরএনএ-কে নিশ্চিত করেছেন যে, শাজারেয়ে তাইয়্যেবা নামক বিদ্যালয়টিতে সরাসরি হামলা চালানো হয়েছে। এই হামলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী হতাহত হয়েছে।


গভর্নর রাদমেহর আরও জানান, এখনও প্রায় ৫৩ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। শহরের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।


উল্লেখ্য, শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের ওপর এই আগ্রাসন চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে।


সূত্র: আইআরএনএ 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন