আন্তর্জাতিক

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৯টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বসতি, সেনাসমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে।

একই সঙ্গে উত্তর ইসরায়েলের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতেও বড় ধরনের আক্রমণের কথা জানিয়েছে তারা। তবে হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত সীমান্ত এলাকায় চলমান উত্তজনা বৃদ্ধির অংশ হিসেবেই হিজবুল্লাহ এই বড় আকারের অভিযান পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন