আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি নিহত, দাবি ইরানি গণমাধ্যমের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইরানি বার্তাসংস্থা তাসনিম ও ফার্স নিউজ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

তার মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

 

গতকাল (শনিবার) সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। এরপর রাতের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির মৃত্যুর তথ্য জানান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, খামেনি নিহত হয়েছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে স্বীকার করা হয়নি। অবশেষে আজ সকালে দেশটি জানিয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন।

 

সরকারিভাবে ইরান প্রথমে খামেনির নিহতের তথ্য স্বীকার করা হয়নি। অবশেষে আজ রোববার বাংলাদেশ সময় সকালে খামেনির নিহতের তথ্য স্বীকার করেছে তেহরান।

আরও পড়ুন