আন্তর্জাতিক

ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলকে ‘শয়তান এবং মানবতার অভিশাপ’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও লেবাননে ‘গণহত্যা’ চালাচ্ছে দেশটি।

খাজা আসিফ তাঁর পোস্টে আরও বলেন, “ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা প্রাণ হারাচ্ছেন। প্রথমে গাজা, এরপর ইরান এবং এখন লেবানন—নির্বিচারে এই রক্তপাত অব্যাহত রয়েছে।”

 

মূলত চলমান শান্তি প্রক্রিয়ার মধ্যেই লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও প্রাণহানির ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি এসব কড়া মন্তব্য করেন।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন