আন্তর্জাতিক, ভারত

ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে তেলের বাজারে বড় ধাক্কা, জ্বালানি কর কমাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল-যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জ্বালানি তেলের ওপর থেকে কর ব্যাপকভাবে কমিয়েছে ভারত।

অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক ও সুরক্ষিত রাখতে ভারত সরকার ডিজেল এবং উড়োজাহাজের জ্বালানির (এভিয়েশন ফুয়েল) ওপর নতুন করে রপ্তানি শুল্কও আরোপ করেছে।

 

ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৮৫ শতাংশেরও বেশি বিদেশ থেকে আমদানি করে থাকে, যার সবচেয়ে বড় সরবরাহকারী দেশ হলো রাশিয়া। কিন্তু যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভারত এখন বেশ তীব্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।

 

এদিকে সরকারি কর্মকর্তারা বারবার আশ্বস্ত করে বলছেন যে, দেশে তেলের সরবরাহ পুরোপুরি স্থিতিশীল রয়েছে। তবে সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার (প্যানিক বায়িং) হিড়িক পড়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

 

তেলের ঘাটতি নিয়ে চারদিকে যখন নানা গুঞ্জন ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে, তখন কর্তৃপক্ষ জনসাধারণকে কোনো ধরনের ভুল তথ্যে বা গুজবে "বিভ্রান্ত না হওয়ার" জন্য জোরালো আহ্বান জানিয়েছে।

 

সূত্র: আল-জাজিরা

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন